
কাল সকালে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পের কাছে ড্রোন দেখে আতঙ্কিত ফুটবলাররা। মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে সেই ড্রোনটি নামিয়ে নেওয়া হয়েছে।
সেই ড্রোন কি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। কোথা থেকে সেই ড্রোন এসেছিল, কে পাঠিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, গতকাল আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটা দেখা যায়। ভাগ্য ভালো তখনও আমরা প্রস্তুতি শুরু করিনি। আমাদের শিবিরের গোপন কথা জানার জন্য ড্রোন পাঠানো হয়েছিল কি না তা জানি না। তবে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত হয়েছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। অন্যদিকে চেকিয়াকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবারের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। তার আগে সন্দেহজনক ড্রোন ঘিরে উদ্বেগ ছড়াল বিশ্বকাপে।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]