৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:০২
৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রথমার্ধেই প্যারাগুয়েকে ৩-০ গোলে পিছিয়ে দিয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা।


মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাককেনির পাস পেয়ে এগিয়ে যান ক্রিশ্চিয়ান পুলিসিক। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি ম্যাককেনিকে পাস দিতে চেয়েছিলেন। সেই পাস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের দুর্ভাগা ডিফেন্ডার বোবাদিয়া।


১৪ মিনিটে এনসিসোর শট লক্ষ্যভ্রষ্ট হয়, তবে এতে প্যারাগুয়ে জানান দেয় তারাও আছে। যদিও সে প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। এরপর যা হলো, তাকে ওয়ান ওয়ে ট্রাফিকই বলা যায়।


বাম দিক থেকে বক্সে ঢুকে পুলিসিক পাস দেন ফ্লোরিয়ান বালোগানকে। ডিফেন্স লাইনের পেছনে থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান তিনি। যুক্তরাষ্ট্র এগিয়ে যায় ২-০ গোলে।


এর আগে বালোগানের একটি গোল অফসাইডে বাতিল হয়েছিল। ম্যাককেনির পাসে বল পেয়ে গোল করলেও পাস রিসিভের সময় অফসাইডে ছিলেন তিনি।


প্রথমার্ধের শেষ আক্রমণে আরও এক গোল করেন বালোগান। বক্সে দুই ডিফেন্ডারের মাঝে পড়েও ঠান্ডা মাথায় তাদের ধোঁকা দিয়ে বলটি বাঁ পাশের উপরের কোণা দিয়ে জালে জড়ান তিনি। প্রথমার্ধ শেষে স্কোর দাঁড়ায় ৩-০।


তবে গোল আরও বেশি হতে পারত। ৩৮ মিনিটে কর্নার থেকে রিচার্ডসের হেডার পোস্টের একটু বাইরে দিয়ে বেরিয়ে যায়। ৪৫ মিনিটে মালিক টিলম্যানের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক গিল।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com