অজিদের বিপক্ষে সিরিজ জিতিয়ে হাসপাতালে মিরাজ
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:১৩
অজিদের বিপক্ষে সিরিজ জিতিয়ে হাসপাতালে মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজকের দিনটা স্মরণীয়। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে মেহেদী হাসান মিরাজদের। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।


তবে ইতিহাস গড়ার দিনে হাসপাতালে যেতে হয়েছে মিরাজকে। ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লেগেছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। সাময়িক অসুস্থ হলেও খেলা চালিয়ে গেছেন মিরাজ। পরে ছক্কা মেরে বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন। ম্যাচ শেষ হওয়ার পরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।


বিসিবির দেওয়া ভিডিও বার্তায় বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘আজকের ম্যাচে মিরাজের একটা কনকাশনের মতো হয়েছিল। আমরা সেখানে অ্যাসেস করার পর সে খেলা চালিয়ে যায়। ম্যাচের পর আমরা ওকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়েছি পর্যবেক্ষণ ও স্ক্যানগুলো করার জন্য। ও এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com