
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে থেমে গেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডের খেলা। খেলা বন্ধ হওয়ার সময় ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮৭ রান।
শুরুটা ছিল অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নের মতো। ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানের তোপে টপ অর্ডার একেবারে ভেঙে পড়ে। ম্যাট শর্ট, কুপার কনোলি, ম্যাট রেনশ একে একে ফিরলে স্কোরবোর্ডে চাপে পড়ে যায় সফরকারীরা।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন জশ ইংলিস, ক্যামেরন গ্রিন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মুস্তাফিজুর রহমান নিজের ধারাবাহিকতা ধরে রেখে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
মাঝে ইনিংস সামাল দেন মার্নাস লাবুশেন। ধীরস্থির ব্যাটিংয়ে তুলে নেন অর্ধশতক। তার সঙ্গে জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেন জাভিয়ার বার্টলেট। বার্টলেট দ্রুত ৫২ রান করে আউট হলে আবার চাপে পড়ে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩ উইকেট নেন। মুস্তাফিজুর রহমানও ৩টি উইকেট তুলে নেন। তানভীর ইসলাম নেন ২ উইকেট। পুরো ইনিংসে নিয়ন্ত্রিত বোলিং করে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ গড়তে দেননি তারা।
খেলা বন্ধ হওয়ার সময় ক্রিজে ছিলেন মার্নাস লাবুশেন ৫৫ ও নাথান এলিস ২ রান নিয়ে। বৃষ্টির কারণে ম্যাচের ফল এখন অনেকটাই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতির ওপর।
সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচেও স্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]