লেঁসের মাঠে পিএসজির টানা পঞ্চম লিগ শিরোপা জয়
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:২৫
লেঁসের মাঠে পিএসজির টানা পঞ্চম লিগ শিরোপা জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

পিএসজি আবারও প্রমাণ করল ফরাসি ফুটবলে তাদের আধিপত্য। টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ান শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে লুইস এনরিকের দল। শিরোপা নিশ্চিত করতে ড্র'ই যথেষ্ট ছিল, কিন্তু তারা সন্তুষ্ট থাকেনি পয়েন্ট ভাগাভাগিতে। লেঁসের মাঠে দারুণ পারফরম্যান্সে ২-০ গোলের জয় তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের ১৪তম লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি।


৩৩ ম্যাচ শেষে পিএসজির সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেঁসের পয়েন্ট ৬৭। হাতে আর একটি করে ম্যাচ বাকি থাকলেও এই ৯ পয়েন্টের ব্যবধান ঘোচানো অসম্ভব। ফলে এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে গেল প্যারিসের ক্লাবটি।


ম্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন সেনেগালের তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে। জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। তিনি জানান, দলের মূল লক্ষ্য এখন ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের বিপক্ষে ফাইনাল।


২০২৩ সালে দায়িত্ব নেয়ার পর এটি এনরিকের অধীনে পিএসজির তৃতীয় লিগ শিরোপা। এরই মধ্যে ফ্রেঞ্চ সুপার কাপও জিতেছে দলটি। ফলে এবার ট্রেবল জয়ের স্বপ্নও দেখছে ফরাসি জায়ান্টরা।


কাতারি মালিকানায় আসার পর গত ১৪ বছরে ১২টি লিগ শিরোপা জিতেছে পিএসজি। ফরাসি ফুটবলে তাদের আধিপত্য এখন আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com