ভুলে ভরা পারফরম্যান্সে চেলসির টানা ষষ্ঠ লিগ হার
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:১২
ভুলে ভরা পারফরম্যান্সে চেলসির টানা ষষ্ঠ লিগ হার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেদের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে চেলসি। টানা ষষ্ঠ হারে প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার শেষ আশাটুকুও।


এটি ছিল ভুলে ভরা ও নিস্প্রভ পারফরম্যান্সে চেলসির টানা ষষ্ঠ লিগ হার। তাইয়ো আওনিয়ি ম্যাচের মাত্র দুই মিনিটেই হেডে গোল করে এগিয়ে দেন । ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইগর জেসুস।


বিরতির ঠিক আগে পেনাল্টি মিস করেন চেলসির তারকা কোল পালমার। এর আগে ১৮ বছর বয়সী উইঙ্গার জেসি ডেরিকে মাথায় আঘাত পাওয়ার কারণে হাসপাতালে নেওয়া হ। তার সংঘর্ষের হয় জ্যাক অ্যাবোটের সঙ্গে।


দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আবার গোল করে নিজের জোড়া পূর্ণ করেন আওনিই। একই সময়ে মাথায় আঘাত পান চেলসির গোলরক্ষক রবার্ত সানচেজ এবং ফরেস্টের বদলি খেলোয়াড় মরগান-গিবস-হোয়াইট। এবং দুজনই হেঁটে মাঠ ছাড়েন।


শেষদিকে ৯৩ মিনিটে চমৎকার বাইসাইকেল কিকে একটি সান্ত্বনাসূচক গোল করেন জোয়াও পেদ্রো।


অন্যদিকে, অবনমন শঙ্কা পুরোপুরি কাটেনি এমন ফরেস্টের। এরপরও কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিল দলটি। কারণ সামনে তাদের উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com