
মাঠের বাইরে চোটের সঙ্গে লড়াই করছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ঠিক এই সময়েই তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকে নিয়ে এক মুখরোচক ও অবিশ্বাস্য গুজব ডালপালা মেলেছে। দাবি করা হচ্ছে, দুবাইতে পরিচয় হওয়া ২৭ বছর বয়সী এক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে প্রেমে মজেছেন ১৫ বছরের এই কিশোর।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পুরো বিষয়টিই বানোয়াট এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কল্পনাপ্রসূত এক গল্প। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো জুনিয়রের সঙ্গে এক নারীর কয়েকটি ছবি ভাইরাল হয়। কিছু অতিউৎসাহী ভক্ত সেই ছবির সূত্র ধরে দাবি করেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে।
বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রোনালদো জুনিয়রের বয়স মাত্র ১৫, যেখানে সেই মডেলের বয়স ২৭। রোনালদোর পরিবারের ঘনিষ্ট একজন ব্যক্তি দাবি করেছেন, এমন অসম ও অপ্রাসঙ্গিক সম্পর্কের গুজব ছড়ানো কেবল অযৌক্তিকই নয়, বরং কুরুচিপূর্ণও বটে। এই ইস্যুতে গণমাধ্যমের এখনই থামা উচিত।
এর আগে বার্সেলোনার সাবেক তারকা লুইস সুয়ারেজের মেয়ে ডেলফিনা সুয়ারেজের সঙ্গেও ক্রিশ্চিয়ানো জুনিয়রের নাম জড়ানো হয়েছিল। তবে নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘আই অ্যাম জর্জিনা’র ৩য় মৌসুমে জর্জিনা রদ্রিগেজ বিষয়টি পরিষ্কার করেন। সেখানে রোনালদো জুনিয়র নিজে জানিয়েছিলেন, সুনির্দিষ্ট কোনো মেয়ে তার ‘ক্রাশ’ নয়, তারা কেবলই বন্ধু। বর্তমানে তার পুরো মনোযোগ কেবল ফুটবল এবং পরিবারের ওপর।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]