আবারও রিয়ালকে হারাল বার্সা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:১২
আবারও রিয়ালকে হারাল বার্সা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্প্যানিশ সুপার কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫ গোলে হারানোর তিন দিন পর আবারও পাঁচ গোল দিলো বার্সেলোনা।


বুধবার (১৫ জানুয়ারি) রাতে কোপা দেলরের ম্যাচে বেটিসের বিপক্ষে বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সা। ম্যাচের তৃতীয় মিনিটেই মিনিটে গাভির গোলে শুরু হয় বার্সেলোনার গোলে উৎসব। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার কুন্ডে।


বিরতির পর ৫৮তম মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৬৭ মিনিটে ফারান তোরেস স্কোরশিটে নাম তুললে চতুর্থ গোল পায় হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের ৭৫ মিনিটে পঞ্চম গোল পায় বার্সা। এবার গোলদাতা ইয়ামাল। ৮৭ মিনিটে ভিক্টোর রোক বেটিসের হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি পান।


টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করা বার্সেলোনার পরবর্তী ম্যাচ শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টায়। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে বার্সার প্রতিপক্ষ গেটাফে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com