শিরোনাম
বিশ্বকাপ-চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ
প্রকাশ : ১৫ জুন ২০২১, ২২:৩২
বিশ্বকাপ-চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৫ জুন) ​বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।


তবে বিশ্বকাপ এককভাবে আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন পাপন। কারণ, একটি বিশ্বকাপ আয়োজন করতে ভেন্যু লাগে অনেক। বাংলাদেশের এত ভেন্যু নেই। এ কারণে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হতে চায় বিসিবি। তবে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কম ভেন্যু লাগে, সে জন্য এই টুর্নামেন্টের জন্য এককভাবে বিড করবে বলেও জানান বিসিবি সভাপতি।


তিনি বলেন, বিশ্বকাপ মেনস ইভেন্টের জন্য ১০টা ভেন্যু থাকতে হবে। সেটা এখন বাংলাদেশের জন্য কঠিন। চ্যাম্পিয়নস ট্রফিতে কম ভেন্যু লাগে। তাই এখানে আলাদাভাবে বিড করা যাবে। বিশ্বকাপ জয়েন্টলি বিড করবো। এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে মিলে আমরা একসঙ্গে বিড করবো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com