ঈদে সড়কের ঝুঁকি নজর কাড়া ‌‘কঙ্কালসার’ বাস
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:২৯
ঈদে সড়কের ঝুঁকি নজর কাড়া ‌‘কঙ্কালসার’ বাস
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ও এর আশেপাশে বাড়ছে ঘরমুখো মানুষের ব্যস্ততা। আর এই বাড়তি যাত্রীচাপকে পুঁজি করে অসাধু পরিবহন মালিকরা সড়কে নামানোর প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকা লক্কর-ঝক্কর বাস।অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় রোড পারমিট ও ফিটনেস ছাড়াই রং-চঙ মেখে এসব গাড়িকে দেওয়া হচ্ছে নতুন রূপ।



সাভারের আমিন বাজার ও বলিয়ারপুর এলাকার অসংখ্য গ্যারেজে এখন অকেজো বাস মেরামতের ধুম পড়েছে। জং ধরা কঙ্কালসার বাসে নতুন সিট আর রঙের প্রলেপ দিয়ে দেওয়া হচ্ছে আধুনিক চেহারা। তবে নিরাপত্তা আশঙ্কা, যান্ত্রিক ত্রুটি মেরামত না করে শুধু রঙের এই ভেল্কিবাজি ঈদযাত্রায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।


ঈদকে সামনে রেখে পুরোনো বাসের মেরামতের কাজ বহুগুণে বেড়ে গেছে। আমরা ভাঙা সিট, ক্ষতিগ্রস্ত বডি এবং ইঞ্জিনের কাজ করি। মেরামতের পরে বাসগুলো চকচকে হয়ে নতুন রূপে যাত্রীদের নজর কাড়ে।


ঈদের আগে বাস মালিকরা তাদের পুরোনো বাস নিয়ে আসেন। মালিকরা যেভাবে চান, আমরা সেভাবেই গাড়ি রেডি করে দিই। আমরা মূলত বাইরের বডি, ভেতরের ডেকোরেশন আর রঙের কাজটাই বেশি করি।



আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সড়কে নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করার পাশাপাশি ঈদ যাত্রার নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে থাকাবে।


সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে ঘিরে অতিরিক্ত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বাস সড়কে নামানো বন্ধে প্রয়োজন কঠোর নজরদারি। মালিক পক্ষ সচেতন না হলে নতুন রঙে সাজানো পুরোনো এসব বাসই হয়ে উঠতে পারে যাত্রীদের জন্য প্রাণঘাতী ফাঁদ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com