অনুমতি ছাড়া স্ত্রীর মোবাইল ফোন চেক করা কি ঠিক?
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৩৯
অনুমতি ছাড়া স্ত্রীর মোবাইল ফোন চেক করা কি ঠিক?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইসলাম প্রত্যেক ব্যক্তির গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে কারণে কারো ব্যক্তিগত তথ্য তার অনুমতি ছাড়া ঘাটাঘাটি করার অনুমতি ইসলাম দেয়নি। পবিত্র কোরআনে হয়েছে, ‘হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না।’ (সুরা হুজুরাত, আয়াত: ১২)


সহিহ বুখারিতে একটি অধ্যায় রয়েছে। যার শিরোনাম হল, (যদি কোন লোক দূরে থাকে অথবা পরিবার থেকে অনেকদিন অনুপস্থিত থাকে, তাহলে বাড়ি আসার পর সঙ্গে সঙ্গেই রাতে ঘরে প্রবেশ করা উচিত নয়, যাতে করে সে এমন কিছু পায় যা তাকে আপন পরিবার সম্পর্কে সন্দিহান করে তোলে, অথবা তাদের কোন ত্রুটি আবিষ্কার করে।)


হাদিস শরিফে এসেছে, ‘জাবির ইবনে আবদুল্লাহ‌ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) সফর থেকে এসে রাতে ঘরে প্রবেশ করা অপছন্দ করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫২৪৩)


ইসলামী শরিয়তের মূলনীতি হলো কোনো মানুষের গোপনীয়তা অকারণে অনুসন্ধান করা বৈধ নয়। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না।


তাই কোনো স্বামীর জন্য তার স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর মোবাইল ধরা উচিত নয়। এবং স্বামীর জন্য তা অনুমোদিত নয় ।


তবে স্ত্রীর যদি অনুমতি থাকে তাহলে স্বামী স্ত্রীর মোবাইল ধরতে পারবে। এক্ষেত্রে উত্তম হল, একজন অপরজনকে মোবাইল ধরার অনুমতি দিয়ে রাখা। এতে একজন অপরজনের প্রতি সন্দেহ করা থেকে বেঁচে থাকতে পারবে। সম্পর্কে কোনো ধরনের ফাঁটলের সৃষ্টি হবে না।


তবে ইসলাম বাস্তবতাকে অস্বীকার করে না। যদি প্রতারণার স্পষ্ট আলামত দেখা যায়, যদি দাম্পত্য জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, এক্ষেত্রে আলেমদের মতামত হলো, খোলামেলা কথা বলাই প্রথম ও অপরিহার্য পথ।


অনুমতি নিয়ে, সম্মানের সঙ্গে, প্রয়োজনে পারিবারিক বা ধর্মীয় মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা উচিত। গোপনে মোবাইল চেক করা বিকল্প নয়, বরং অধিকাংশ সময় তা সমস্যা আরও জটিল করে তোলে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com