এবার হজের খুতবা দেবেন মসজিদে নববির ইমাম শেখ হুজাইফি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:৩৯
এবার হজের খুতবা দেবেন মসজিদে নববির ইমাম শেখ হুজাইফি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবে ১৪৪৭ হিজরির হজ উপলক্ষে পবিত্র আরাফাতের ময়দানে খুতবা দেবেন মসজিদে নববির ইমাম ও খতিব শেখ আলী বিন আবদুর রহমান হুজাইফি। আগামী ২৬ মে (মঙ্গলবার) হজের দিন আরাফাতের ময়দানের পশ্চিম প্রান্তে অবস্থিত মসজিদ আল-নামিরায় খুতবা পাঠ ও নামাজ আদায়ে ইমামতির দায়িত্ব পালন করবেন তিনি।


সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এই নির্দেশনা দিয়েছেন। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার নববি মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।


ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর মহাসম্মিলনই হজের প্রধান অনুষ্ঠান। জিলহজ মাসের ৯ তারিখকে বলা হয় ‘ইয়াওমে আরাফা’ বা আরাফা দিবস। ঐতিহ্যগতভাবে এই বিশেষ দিনে বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক খুতবা প্রদান করা হয়।


প্রতিবছরের মতো এবারও আরাফাতের ময়দানে দেয়া এই ঐতিহাসিক খুতবাটি বিশ্বের বিভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে একযোগে সম্প্রচার করবে সৌদি আরব সরকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com