সাত দফা দাবি
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৯:৩৭
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।


সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।


নেতা-কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একের পর এক তেল-গ্যাসসহ জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর প্রভাব পড়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।


সংবাদ সম্মেলনে গোলাপ পরওয়ার অভিযোগ করেন, বিরোধীদলের নেতাদের প্রতি আক্রোশ থেকে সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলায় ঘটনায় ১১ দলের নিন্দা জানানোর কথাও উল্লেখ করেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com