স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১০
স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর অধীন দারুস সালাম থানা শাখার আহ্বায়ক মো. আকর হোসেন মামুন ও সদস্য সচিব মো. হাফিজুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপি এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com