বিরোধীদল মনে করতেছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে: পানিসম্পদমন্ত্রী
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৮:১৭
বিরোধীদল মনে করতেছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধীদল (জামায়াত) মনে করতেছে আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। তারেক জিয়া দুর্বল হয়ে পড়বে, মন্ত্রী, এমপিরা, নেতাকর্মীরা দুর্বল হয়ে পড়বে। মা-বোনরা বাড়ি থেকে বের হয়ে তাদেরকে (জামায়াত) ভোট দিবে ক্ষমতায় আনবে। এই সুযোগ দেওয়া যাবে না।


শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে এসডিএফ এর আয়োজনে ব্রি-স্টং প্রকল্পের উপকারভোগীদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা ১২ তারিখে নির্বাচিত হওয়ার পর ১৭ তারিখের শপথ নিয়েছি। দেশ পরিচালন দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকটি পক্ষ ভোট করেছে। আমরা যেদিন শপথ নিয়েছি তারা কিন্তু সেদিন উপস্থিত হয়নি। আমাদেরকে সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলতেছে যে আন্দোলন করবে। হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ১৭ বছর। হাসিনা যখন এতো অত্যাচার নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হল এ রক্ষাকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশটাকে গড়ে তোলা। এজন্য তো বিরোধী দলের সহযোগিতা লাগবে। তাহলে আমরা যেদিন দায়িত্ব নিলাম, সেদিন তারা (জাময়াত) আমাদের সাথে উপস্থিত ছিলেন না। প্রতিনিয়ত তারা প্রোগ্রাম করে এবং এমন এমন ভাষায় কথা বলে- এখন তারা রোডমার্চ দেয়। তারা বলে- আন্দোলন করবে। বাংলাদেশটা যদি এভাবে আন্দোলনের উপর থাকে তাহলে কি এলাকার উন্নয়ন হবে? তাহলে আন্দোলন দেশের জন্য ক্ষতি। আসলে তারা আন্দোলনটা করতেছে, মনে করতেছে যে বিএনপিকে জিম্মি করে আন্দোলন করে হাসিনা যেভাবে ১৭২ দিন ১৭৩ দিন টানা হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে একবার ক্ষমতায় এসেছে। বিরোধীদল মনে করতেছে আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। তারেক জিয়া দুর্বল হয়ে পড়বে, মন্ত্রী, এমপিরা, নেতাকর্মীরা দুর্বল হয়ে পড়বে। মা-বোনেরা বাড়ি থেকে বের হয়ে তাদেরকে ভোট দিবে ক্ষমতায় আনবে। এই সুযোগ কি দেওয়া যাবে? এই সুযোগ যাতে দেওয়া না যায় সেজন্য এজন্য আমাদের মা-বোনদেরকে নিয়ে, নেতাকর্মী, যুবক-ছাত্র-তরুণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।


শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আগামী পাঁচ বছর মধ্যে আমরা বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে যেভাবে জিয়াউর রহমান দেশ চালিয়েছেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আপনাদের সাথে কাজ করেছেন, দেশটাকে উন্নয়ন করেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে এ ধরনের কাজ যদি হয়, তাহলে আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।


তিনি বলেন, একই পরিবারের তিনজন দেশ পরিচালনার দায়িত্ব রয়েছেন। জিয়াউর রহমান, খালেদা জিয়া। একজন ছিলেন রাষ্ট্রপতি, একজন ছিলেন তিন বারের প্রধানমন্ত্রী। একই পরিবারের আরেকজন এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের ইতিহাসে এরকম অন্য কোন দেশে নেই। আল্লাহর হুকুম না হলে, ভালো কাজ না করলে, দেশ প্রেমিক জনবান্ধব গণবান্ধব না হলে, একই পরিবারের তিনজন রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারতেন না।


মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেন, এলাকায় যদি মাদক থাকে আমি কাউকে চিনি না, আমি ওসি সাহেবকে চিনি। এটা বন্ধ করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে স্থানীয় লোকজনকে সচেতন এবং অভিভাবকদের তাদের সন্তানের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, ইউনিয়ন বিএপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com