
চট্টগ্রামে বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী থানায় মামলা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, অভিযোগটি দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রাথমিক তথ্য যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]