
প্রধানমন্ত্রীর ভিশন পূরণ করার ক্ষেত্রে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর খামার বাড়ির কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশে- এ্যাবের আয়োজিত 'বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ' - শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, কৃষিতে পূর্বের তুলনায় অধিক বরাদ্দ করা হলেও তা যথেষ্ট নয়, জিডিপিতে কৃষির বরাদ্দ এখন ৫-৬ শতাংশে রয়েছে তবে তা ৭-৮ শতাংশ করলে ভালো হবে। এছাড়া কৃষিতে গবেষণা বাড়ালে কৃষির প্রতি ক্ষেত্রে স্বয়ংস্পূর্ণ করা যাবে। তবে দেশের' মেটারিয়াল দিয়ে যদি ইন্ড্রাস্ট্রি গড়ে তোলা যায়। তবে সেটা হবে এগ্রিকালচার ইন্ড্রাস্ট্রি। এজন্য বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]