
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি সরকারকে শুরু থেকে একটা কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটা জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। এলাকায়-এলাকায় বিএনপি স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটি আমি সংসদেও বলেছি।’
শুক্রবার বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার চলমান সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রুমিন বলেন, ‘এই মাসে একটা বাজেট দেখলেন, আমাদের নতুন অর্থবছরের একটি বাজেট দেয়া হয়েছে। সে বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদে কথা বলেছি। কতটুকু বাস্তবায়ন যোগ্য বাজেট সেটিও একটি বড় প্রশ্ন।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার ব্যাপারে দুঃখ নিয়েই বলতে হয়, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, এতটা নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না। সেই সব দিক বিবেচনায় মনে হয় সরকারের দুই মন্ত্রীর ঘাড়ে ৫০ শতাংশ দায়িত্ব, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
বিএনপির মামলা বাণিজ্য টেনে রুমিন বলেন, ‘তারা শোন এরেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে জামিন নিয়েছে, সাথে সাথে আরেকটা মামলা এবং এলাকায়-এলাকায় বিএনপি স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটি আমি সংসদেও বলেছি।’
এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল থেকে প্রত্যান্ত এলাকা চুলটা যাওয়ার পথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি এলাকাবাসীর সাথে কৌশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
এ সময় তার সমর্থিত নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]