প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমবে: রিজভী
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৪:৫০
প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমবে: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।


বুধবার (২৪ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।


তিনি বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। এই বিচার সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


চীনের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে। বিনিয়োগের ক্ষেত্রে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com