সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২২:৫৮
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।


সেলিমা আহমাদ মেরীর ব্যক্তিগত সহকারী সালেমীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গত ১৮ জুন স্ট্রোক করেন সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। পরে তাকে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত ৭টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজার নামাজের সময়সহ বিস্তারিত পরে জানানো হবে।


সেলিমা আহমাদ মেরী ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদের কাছে নৌকা প্রতীক নিয়েও হেরে যান তিনি।


সেলিমা আহমাদ মেরী ১৯৬০ সালে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com