
জাতীয় সংসদে আলোচনা করে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো সরকারের উচিত ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (৫ জুন) দুপুরে সাভারের চাঁপাইন নিউ মডেল স্কুল মাঠে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হয়েছে দেশে নিরাপত্তা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সারাদেশে খুন গুম ধর্ষণ হচ্ছে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারা আন্দোলনে নামবে বলেও বলেন তিনি, আওয়ামী লীগ এদেশের রাজনীতি করতে পারবে না তাদের উপর নিষেধাজ্ঞা আছে তারা গণহত্যাকারী দল বলেও বলেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারী মাওলানা মো. আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মো. শাহাদাতহোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ আরো অনেকে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]