
সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
সোমবার (১ জুন) দলের এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তাঁর নেতৃত্ব এবং স্বাধীনতা সংগ্রামের পূর্বাপর সময়ে তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ছাত্রনেতা হিসেবে তাঁর উত্থান, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন তাঁকে জাতীয় রাজনীতিতে একটি বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে তোফায়েল আহমেদের অবদান ও স্মৃতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিবার্তা/এমবিব
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]