
বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান।
বুধবার (১৩ মে) বাংলাদেশ জাসদ যুগ্ম সাধারন সম্পাদক মনজুর আহমেদের গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বুধবার (১৩ মে) রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ, গণতন্ত্র ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বাংলাদেশ জাসদ মনে করে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, সংগঠক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতৃত্বকে হারালো। তার রাজনৈতিক অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]