
ঢাকায় গণভবন এলাকায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সদস্যদের ঝটিকা মিছিল থেকে একজনকে আটক করেছে পুলশ।
শুক্রবার (৮ মে) বেলা সোয়া ২টার দিকে গণভবন ক্রসিংয়ের পশ্চিম পাশের সড়কে ২০-২৫ জনের অংশগ্রহণে মিছিলটি হয়। এ সময় খোকন কাজী নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত যুবলীগের সদস্য বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২০-২৫ জন মিলে এক মিনিটের ঝটিকা মিছিলটি ইকবাল রোডের দিকে আসার সময় পুলিশের টহল টিম তাদেরকে বাধা দেয়।
“এ সময় মিছিল থেকে একজন মিছিলকারীকে আটক করা হয়। বাকিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
খোকন কাজীকে একটি ব্যানারসহ আটক করা হয়েছে, যেখানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি ছিল।
ওসি বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]