
পদ্মায় দুইটা সেতু হবে, এটা বিএনপির দাবি, বেগম জিয়ার কথা। যোগাযোগটা রাষ্ট্রের উন্নয়নের জন্য বলে মনন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রবিবার (৩ মে) দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ৩০-৪০ বছর আগে কুষ্টিয়া ও পাবনার প্রতিনিধিরা এই ব্রিজের দাবি তুলেছেন। পদ্মায় দুইটা সেতু হবে, এটা বিএনপির দাবি, বেগম জিয়ার কথা। যোগাযোগটা রাষ্ট্রের উন্নয়নের জন্য। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি; সব কিছুই যোগাযোগের সঙ্গে যুক্ত।
তিনি আরও বলেন, আমাদের দাবি একটাই, এই ব্রিজ করতে হবে। এখানে কোনো আপস হবে না। এই কাজে আমরা সরকারকে সহযোগিতা করব।
এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সেতু বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, দৌলতদিয়া, পাটুরিয়া ও খয়েরবাড়ি এলাকায় সেতু হবে, এই সেতুর ব্যাপারে আমরা অনড়। এই সেতু না থাকায় দৈনিক কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]