৬৯'র গণ-অভ্যুত্থানের শহিদ আসাদ আজ উপেক্ষিত : ন্যাপ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:১৬
৬৯'র গণ-অভ্যুত্থানের শহিদ আসাদ আজ উপেক্ষিত : ন্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

'৬৯'র গণ-অভ্যুত্থান ও শহিদ আসাদ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দুঃখ জনক হলেও সত্য যে, ৬৯'র গণ-অভ্যুত্থানের শহিদ আসাদ আজ উপেক্ষিত ' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান।


মঙ্গলবার (২০ জানুয়ারি) শহিদ আসাদ দিবস উপলক্ষ্যে রাজধানীর ঢাকা মেডিক্যালের সামনে শহিদ আসাদের স্মৃতি স্তম্ভে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, নানা বীরত্ব গাথাসহ জাতির আন্দোলন- সংগ্রাম ও উত্থানের ইতিহাস জানার কোন বিকল্প নাই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে গণ-অভ্যুত্থান ও শহিদের আত্মবলিদানের ইতিহাস ভুলে যাওয়া বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা কখনো শুভ ফল বয়ে আনবে না, আনতে পারে না।


তিনি বলেন, যারা বা যাদের উপেক্ষার কারণে শহিদ আসাদকে মুছে ফেলার চেষ্টা তারা মূলত দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। এদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
তিনি শহিদ আসাদের স্মৃতি অম্লান রাখতে মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরাধিকার ও শহিদ আসাদের চেতনার ধারক বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানিকে গাভী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে ডোমার-ডিমলার জনগণের প্রতি আহ্বান জানান।


এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এএফএম শরীফুল আলম, প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিম ভুইয়া, নারী বিষয়ক সম্পাদক জীবন নাহার সীমা, সদস্য মো. ফরহাদ আলম, মির্জা রাফিউ আহমেদ প্রমুখ।


অন্যান্য নেতৃবৃন্দ বলেন, শহিদ আসাদ ছিলেন প্রগতিশীল ও জাতীয়তাবাদী রাজনীতির মূলমন্ত্রে দিক্খিত। তার প্রতি রাজনৈতিক দলগুলোর অবহেলা দুঃখ জনক। অন্যায়-অবিচার ও শোষণ থেকে মুক্তি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল তার ধ্যান-জ্ঞান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com