
সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা কারীরা কেউই সাধারন শ্রমিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। এসময়, বিশৃঙ্খলা কারীদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের আইনের আওতায় আনার কথা জানান তিনি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভারের বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতিকারী তাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি, তথ্য সংগ্রহ করছি। আন্দোলনের নামে বহিরাগত এসকল বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে। এসময় শ্রমিকদেরও সজাগ হওয়ার আহ্বান জানান ডিআইজি।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, দুদিনের তুলনায় আজকে সাভারের পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে। টুকটাক বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশ তৎপর থাকার কারণে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ওসি সাইফুল আলম সহ পুলিশের কর্মকর্তারা।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]