জাতীয়
এবার শ্রমিক বিক্ষোভ ছড়াল নারায়ণগঞ্জে
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৪:২১
এবার শ্রমিক বিক্ষোভ ছড়াল নারায়ণগঞ্জে
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অঅ-অ+

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।


সোমবার (২ নভেম্বর) দুপুরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হয়।


সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এসে অবরোধ করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


শ্রমিক সংগঠনের এক নেতা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।


নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com