ঢাকায় আজও থাকবে গরমের দাপট, বৃষ্টির সম্ভাবনা কম
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৬
ঢাকায় আজও থাকবে গরমের দাপট, বৃষ্টির সম্ভাবনা কম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে গত কয়েক দিনের মতো তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com