ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: রবিউল আলম
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৯:৩৭
ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: রবিউল আলম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদযাত্রাকে ঘিরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলপথ ও নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা নিয়ে আয়োজিত এক সভা শেষে ব্রিফিংকালে এমনটা জানান তিনি।



সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবার মানুষের স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করছি। ঈদযাত্রাকে ঘিরে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।



এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা আছে। বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া নিলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে। রুট পারমিট বাতিল করা হবে।



শেখ রবিউল আলম বলেন, হাইওয়ের ওপর বাজার, যত্রতত্র পার্কিংয়ের কোনো সুযোগ থাকবে না। আর ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় উঠতে পারবে না।



সেতুমন্ত্রী বলেন, ঈদের আগে ও পরে অন্তত ৪ দিন নিত্যপ্রয়োজনীয় এবং পচনশীল জিনিস ছাড়া ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি টোল প্লাজায় যানজট ঠেকাতে বিশেষ ধরনের টিকিটের ব্যবস্থা করা নিয়ে আলোচনা চলছে। এ সময় বসিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।



বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com