
তিন সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসনের মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে।
প্রত্যাহার হওয়া সচিবরা হলেন— ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
প্রত্যাহারের পর তিন সচিবকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত রবিবার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছে। শিগগিরই পুলিশের শীর্ষ পদগুলোতেও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]