আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না ৬ ঘণ্টা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না ৬ ঘণ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৬ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।


গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com