১২ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০
১২ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।


সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এ অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে।


তিনি বলেন, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com