আগামী ১ বছরে ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৪
আগামী ১ বছরে ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী এক বছরে ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানি করার ঘোষণা দিয়েছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।


কৃষিমন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে প্রাধান্য দিতে হবে।


এসময় তিনি আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। একইসঙ্গে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরের সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।


এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com