শিরোনাম
এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়েছে দুদক
বিবার্তা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২১, ১৯:১৬
এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়েছে দুদক
প্রিন্ট অ-অ+

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এনায়েত উল্লাহ ‘এনা’ পরিবহনের মালিক। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি। সোমবার (১৪ জুন) এ বিষয়ে তাকে নোটিশ দেয়া হয়েছে।


এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক বলেন, নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাকে কমিশনে হিসাব দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।


নোটিশে খন্দকার এনায়েত উল্লাহ এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদেরর স্বনামে–বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।


নোটিশে বলা হয়, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন, তাহলে দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ২৬–এর উপধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com