শিরোনাম
দ.কোরিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
প্রকাশ : ১৮ মে ২০২১, ১৬:৫০
দ.কোরিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী কিম বু-কিয়ামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সোমবার (১৮ মে) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, কিম তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে সফলভাবে তার দেশকে বৃহত্তর শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন।


তিনি বলেন, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে পারস্পরিক বিশ্বাস, শান্তির প্রতি দৃঢ় প্রত্যয়, সুরক্ষা এবং সবার জন্য সমৃদ্ধির যৌথ প্রত্যাশার ওপর ভিত্তি করে।


কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ, বন্ধুত্বপূর্ণ এবং বহুমুখী সম্পর্কের গভীরতার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এ সম্পর্ক আরও জোরদার হয়েছে।


শেখ হাসিনা বলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আমাদের বন্ধুত্ব এবং সহযোগিতার যে ব্যাপক সম্ভাবনা রয়েছে তাকে বৃহত্তর বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং কারিগরি সহযোগিতার জন্য দুই দেশের জনগণের স্বার্থে কাজে লাগনো যেতে পারে।


বাংলাশের অবকাঠামো এবং আর্থসামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দক্ষিণ কোরিয়া সরকারের অব্যাহত সহযোগিতায় তিনি সন্তোষ প্রকাশ করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com