
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তাঁরা বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং পেশাদার, তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা বলেন, একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিকতার বিকাশে যে ভূমিকা রেখে গেছেন, তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বাংলাদেশ জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]