
দেশের বেশ কিছু গণমাধ্যমে দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধের ভুয়া খবর প্রচারের ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়রি করেছে দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষ।
বুধবার (১ এপ্রিল) দেশের বেশি কিছু গণমাধ্যমে ‘দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা’ করা হয়েছে বলে প্রচার হয়। তবে এটি ভুয়া দাবি করে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়রি করেছে মালিক পক্ষ্য। যার একটি কপি বিবার্তা২৪ ডট নেটের কাছে এসেছে।
প্রতিষ্ঠানটি দাবি করে কে বা কাহারা প্রতিষ্ঠানের পেড ব্যবহার করে সম্পাদকের স্বাক্ষর নকল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এ সম্পর্কে মালিক পক্ষ অবগত নয়।
এর আগে গণমাধ্যমে প্রচারিত খবরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক জনকণ্ঠ পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তবে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের কাজ আগামী ২১ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে।
এর আগে বুধবার (২৫ মার্চ) কার্যালয়ের সামনে টানানো এক বিজ্ঞপ্তিতে দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার জানায়, ২৩/০৩/২০২৬ তারিখ হতে কার্যকর সাধারণ ছুটি, অনিবার্য যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য অনির্ধারিত কারণে সাময়িকভাবে বর্ধিত করে ৩১/০৩/২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]