
কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি বাংলাদেশের প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।
এদিকে বর্তমান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে পৃথক এক প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]