জিয়া হত্যার আসামি মোজাফফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:২৯
জিয়া হত্যার আসামি মোজাফফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি ও ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।


এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন বিশেষ আদালত।


ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিলো বলে অভিযোগ রয়েছে।


প্রসিকিউশনের দাবি, মোজাফফর হোসেন ‘জনডু’ ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন এবং জুলাই অভ্যুত্থান চলাকালেও সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো।


চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্ভাব্য ভূমিকা এবং আওয়ামী লীগ সরকারের মেয়াদে সংঘটিত অন্য মানবতাবিরোধী অপরাধে তার কোনো সম্পৃক্ততা ছিলো কি না—তা বিস্তারিত তদন্তের জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।


গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com