রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৪:৪৫
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।


রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।


তিনি বলেন, ‘আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ খুশি।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি।’


বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ যারা বিপদের সময়ে পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘আমার মেয়ে হত্যার যে রায় আদালত দিয়েছেন, আমরা সেটির দ্রুত কার্যকর দেখতে চাই।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com