অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:৩০
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে ১৭ মে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ এ রিট আবেদেন করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান।


রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।


পরে এম কে রহমান সাংবাদিকদের বলেন, “অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও ছিলেন।


চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের পর বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করলে অন্তর্বর্তী সরকার বিদায় নেয়।


রিট আবেদনকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, “যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কীভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন–আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।”


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com