
কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জেরে কৃষক সাহাবুল হত্যামামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার ৩ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম করাদন্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবুতাহের। রায় ঘোষণার পর দন্ডপ্রাপ্তদের মধ্যে আদালতে উপস্থিত ৩ জনকে কারাগারে পাঠানো হয় এবং পলাতক আবু তাহেরকে আইনের আওতায় আনার নির্দেশ দেন আদালতের বিচারক।
আদালত সূত্রে জানায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলে সাহাবুল ইসলাম বাজার করার উদ্দেশ্যে মিরপুরের মিটন গ্রামেরনিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর ২১ অক্টোবর সকালে নওদা আজমপুর মাঠ থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন একইদিন বিকেলে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম জাবীদ হাসান তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে ৪জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট
দাখিল করেন। ১৯ জনের স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবিলক প্রসিকিউট এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম জানান, সাহাবুল ইসলাম হত্যা মামলায় সন্দেহাতীতভাবেপ্রমানিত হওয়ায় অভিযুক্ত ৪জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম করাদন্ডের আদেশ দেন।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]