সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদ
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৮:৩২
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।


সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।


আদালত সূত্রে জানা যায়, এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার বিবরণে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ওই বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন্দা অনুসন্ধানে দেখা যায়, ওই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন।


এ ঘটনায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। ওই অনুষ্ঠানে ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তি অংশগ্রহণ করেন। প্রাথমিক তদন্তে শওকত মাহমুদ ও তার দলীয় লোকজনের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভা আয়োজন করার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তার গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com