সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী।


রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২টার বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।


সিরাজগঞ্জ-৫ আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com