
কুয়েতের সুয়াইখ তেল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রবিবার (৫ এপ্রিল) সকালের এ হামলায় সেখানকার অবকাঠামোতে আগুন ধরে যায়।
কুয়েতি রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ওই কমপ্লেক্সে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তেল মন্ত্রণালয় ভবন অবস্থিত।
এ হামলায় কেউ হতাহত হননি। হামলার পর লাগা আগুন এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আলাদা এক প্রতিবেদনে কুয়েতি বার্তাসংস্থা দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, ইরানের ড্রোন আঘাত হেনেছে সরকারি মন্ত্রণালয়গুলোর অফিস কমপ্লেক্সে। এতে সেখানে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কেউ হতাহত হননি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে তেহরান তেল আবিব ও উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]