
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণের শহর আরাদে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, হামলার জায়গা থেকে ৮০ জন আহতকে সরিয়ে নেওয়া হয়েছে। সোরোকা হাসপাতালের পরিচালক এই সংখ্যা নিশ্চিত করেছেন বলে ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড আডম জানিয়েছে, 'প্যারামেডিকরা ৫৯ জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন এবং ডজন ডজন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাচ্ছেন।'
সংস্থাটি আরও জানিয়েছে, 'এদের মধ্যে ৬ জন গুরুতর, ১৩ জন মাঝারি এবং ৪০ জন হালকা আঘাতে আক্রান্ত।'
ইসরায়েলের জরুরি সেবা দলগুলো শুরুতে আরাদ এলাকায় প্রায় ৩০ জনকে চিকিৎসা দিচ্ছিল বলে জানা গিয়েছিল। পরে আহতের সংখ্যা বেড়ে ৫৯ এবং সর্বশেষ ৮০-তে দাঁড়িয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]