বিশ্ববাজারে কমল তেলের দাম
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১০:০২
বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–সরাইলের যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে পারে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে।


সোমবার (৯ মার্চ) চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর তেলের দাম দ্রুত নেমে আসে। বৈশ্বিক বাজারে গত ২৪ ঘণ্টা ছিল বেশ অস্থির।


এর আগের দিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথম।


এতে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের বিক্রি শুরু হয়। নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।


এরপর বাজার পরিস্থিতির দিকে ঘনিষ্ঠ নজর রাখা ট্রাম্প কথা বলতে শুরু করেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’।


সোমবার একসময় ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত ওঠা ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত কমে দিনের শেষে ৯৮.৯৬ ডলারে নেমে আসে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com