
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগির আরও বড় হামলার মুখে পড়তে পারে।
নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, অবিরাম মার্কিন ও ইসরায়েলি হামলার কারণেই ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে।
তিনি লেখেন, ইরান আগে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছিল, কিন্তু এখন আর মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা শক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের লুজার হয়ে গেছে এবং বহু বছর এমনই থাকবে।
এর আগে ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন এবং বলেন, সেটিই যুদ্ধ শেষ করার একমাত্র গ্রহণযোগ্য পথ।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে হামলার জন্য দুঃখ প্রকাশ করলেও বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, এই যুদ্ধের সবচেয়ে বড় বোমা হামলার অভিযান এখনো সামনে থাকতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা, নেতৃত্ব এবং পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে। তবে যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান একাধিকবার পরিবর্তিত হয়েছে বলে বিশ্লেষকদের মত।
সূত্র: এনডিটিভি
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]