নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাতের ইতি টানার আহ্বান
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১:১২
নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাতের ইতি টানার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে নেতানিয়াহুকে দ্রুত সংঘর্ষের ইতি টানার আহ্বান জানান তিনি।


সোমবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী।


পোস্টে নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।


তিনি আরও বলেন, ফোনালাপে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা তাকে জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।’


পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কিছু কমান্ডার নিহত হন।
হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং কোথাও কোথাও হতাহতের খবরও আসে।


এদিকে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।


কথোপকথনে আমিরাতের পাশে থাকার বার্তা দিয়ে নাহিয়ানকে মোদি বলেছেন, 'আমিরাতের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করছি।ভারত এই কঠিন সময়ে সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে।'


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com